প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখা গেছে, যা বোমাসদৃশ মনে হচ্ছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা বস্তুটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, শনিবার সন্ধ্যায় ওভারপাস দিয়ে চলাচলরত কয়েকজন পথচারী লাল প্লাস্টিকে মোড়ানো বস্তুটি দেখতে পান। বস্তুটির দুই পাশে তার সংযুক্ত থাকায় এটি বোমা বলে মনে হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানিয়ে দেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এ বিষয়ে বলেন, ‘ওভারপাসে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন