প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের আলিস আল ইসলাম সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ বনাম আফগানিস্তানের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচের কর্মকর্তারা তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
আইসিসি এই বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে।
ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনে ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। অবৈধ বোলিং অ্যাকশন বলতে বোঝায়, কোনো বোলারের বল করার পরিবর্তে বলটি ছুড়ে মারার বিষয়টি। আইসিসির সংজ্ঞা অনুযায়ী, বল করার সময় বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি প্রসারিত হলে সেটিকে অবৈধ বোলিং অ্যাকশন হিসেবে গণ্য করা হয়।
আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত বিধিমালা অনুসারে, আলিসকে আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে স্বাধীন মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেখানে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হবে। যদি তিনি পরীক্ষা উতরে যান, তবে স্বীকৃত ক্রিকেটে বোলিং করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।
সুনিল নারিন ও সিকান্দারের মতো বোলিং অ্যাকশনে বল করা আলিস শারজাহতে আফগানিস্তানের বিরুদ্ধে মোট ৮.৩ ওভার বল করেন। তিনি ৪৭ রানের বিনিময়ে কোনো উইকেট নিতে পারেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন