প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরসিংদীতে আয়োজিত একটি ফল মেলায় প্রায় আড়াই মণ (১০০ কেজি) ওজনের বিশালাকৃতির কাঁঠাল প্রদর্শন করা হয়েছে। এই ব্যতিক্রমী আকারের কাঁঠালটি দেখতে অসংখ্য দর্শনার্থী মেলায় ভিড় জমাচ্ছেন এবং এটি পুরো মেলা প্রাঙ্গণে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৩০ জুন) নরসিংদীতে চলমান তিন দিনব্যাপী ফল ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় দর্শনার্থীরা এই দৃশ্য দেখে অভিভূত হন।
মেলায় আসা দর্শনার্থীরা অবাক বিস্ময়ে কাঁঠালটি দেখেন এবং অনেকেই এর সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। সাধারণত বাজারে এত বড় আকৃতির কাঁঠাল দেখা যায় না, তাই এটি দর্শনার্থীদের জন্য বাড়তি আনন্দের খোরাক জুগিয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিশালাকৃতির এই কাঁঠালটি নরসিংদীর শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের ছোটাবন এলাকার কৃষক আবুল হোসেনের বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। যদিও এটি মেলায় কেবল প্রদর্শনের জন্য আনা হয়েছে, এর ওজন ও আকৃতি সবার মাঝে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থী নাদিম মাহমুদ বিস্ময় প্রকাশ করে বক্তব্য দেন, ‘এত বড় কাঁঠাল আমি জীবনেও দেখিনি। কাঁঠালটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয়। একটি কাঁঠাল যে এত বড় হতে পারে, তা আমার ভাবনাতেও ছিল না।’
নরসিংদী সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা টিটু দেবনাথ জানান, প্রদর্শনীতে রাখার জন্য কাঁঠালটি ওই কৃষকের কাছ থেকে ১ হাজার টাকায় কেনা হয়েছে। তবে মেলায় আসা অনেকেই এটি কিনে নিতে চাচ্ছেন এবং দাম হিসেবে দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত হাঁকাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন