প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে আজমুল হোসেন নামে এক ছাত্রকে পিটিয়ে হত্যা করার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামে একজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে পিরোজপুরের স্বরূপকাঠি থানার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
হত্যা মামলার তদন্তে যুক্ত একাধিক কর্মকর্তার তথ্য অনুযায়ী, হাসনাত হাবিব রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের ১৬ ব্যাচের ছাত্র ছিলেন। সম্প্রতি তিনি কৃষি ব্যাংকে চাকরি পেয়েছেন এবং আজমুলদের মেস থেকে ব্যাংকে যাতায়াত করতেন।
আটক রিফাতের বাড়ি সিরাজগঞ্জ সদর থানার গুণেরগাতী গ্রামে অবস্থিত।
নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানিয়েছেন, আজমুলকে মারধরের সময় রিফাত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।
গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরির অভিযোগে আজমুলকে মারধর করা হয়। এক পর্যায়ে তিনি চারতলা ভবনের ছাদ থেকে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ তদন্ত করছে, তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন, নাকি তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল।
এ ঘটনায় আজমুলের বাবা কুতুব উদ্দীন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে নগরীর হরিণটানা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন