প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।
তিনি উল্লেখ করেছেন যে, মানবপাচারকারী চক্র দমনে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা হয়েছে এবং ইংলিশ চ্যানেলের উভয় পাশে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসংখ্যা দ্বিগুণ করা হয়েছে।
ডোভারে এক বক্তব্যে বার্নহাম বলেছেন, সীমান্তের নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রকৃত আশ্রয়প্রার্থীদের জন্যও নিরাপদ ও বৈধ পথ তৈরি করতে হবে, যাতে মানবপাচারকারী চক্রের ব্যবসা দুর্বল হয়ে পড়ে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের শুরুতে মানবপাচার দমনে ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) কর্মকর্তার সংখ্যা ছিল ৩৭৬ জন, যা বর্তমানে প্রায় ৮০০-তে পৌঁছেছে। গত বছর প্রায় ৩০০ মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এবং ১,১০০টিরও বেশি ছোট নৌকা ও ইঞ্জিন জব্দ করা হয়েছে।
এদিকে বিরোধী কনজারভেটিভ পার্টি অভিযোগ করেছে, অভিবাসন নিয়ন্ত্রণে লেবার সরকার তাদের প্রতিশ্রুতি পূরণে অক্ষম হয়েছে। অন্যদিকে রিফর্ম ইউকে ক্ষমতায় এলে ছোট নৌকাগুলোকে ফেরত পাঠাতে নৌবাহিনী মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে।
সর্বশেষ শনিবার ৩২৬ জন অভিবাসী ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। তবে সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে একই সময়ের তুলনায় ছোট নৌকায় অবৈধ অনুপ্রবেশের সংখ্যা প্রায় ৪৩ শতাংশ কমেছে।
সূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন