প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনা বিভাগীয় বইমেলা আগামী ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
এ সিদ্ধান্তটি বুধবার (২৮ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি প্রস্তুতিসভায় গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মু. বিল্লাল হোসেন খান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাগণ এবং জাসাস মহানগর কমিটি ও জিয়া শিশু কিশোর সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে আয়োজিত এ বইমেলায় প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বইমেলা ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং অন্যান্য দিনগুলোতে বিকেল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন