প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, "এই সেক্টরটি রক্ষা করার দায়িত্ব সবার। সরকার শতভাগ চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে।" তিনি আরও বলেন, শ্রমবান্ধব বাজেট প্রদান করা হয়েছে। তবে শ্রমিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং যারা এসব ধ্বংসাত্মক কার্যক্রমে জড়িত, তারা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়।
পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে একটি গোষ্ঠীর হাত রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, "নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সরকারের দিক থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে।" তিনি উল্লেখ করেন, শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সবাই মিলে কাজ করার প্রতিশ্রুতি দেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল চৌধুরী বলেন, "মজুরি বোর্ডের মাধ্যমে সবার প্রত্যাশা পূরণ হবে।" তিনি বলেন, দেশে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন