প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং লোহিত সাগর উপকূলবর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।
এই তথ্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া অনলাইনে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা রিয়াদের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং উপকূলীয় শহর ইয়ানবুর লক্ষ্য করে এই হামলা পরিচালিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি সানায় সৌদি জোটের বিমান হামলা এবং ইয়েমেনজুড়ে ৩০০টিরও বেশি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই সমন্বিত আক্রমণ চালিয়েছেন।
সৌদি কর্তৃপক্ষ জানায়, রিয়াদের দিকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে শনিবার (১৯ সেপ্টেম্বর) রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী একটি জ্বালানি ট্যাংকে ধোঁয়া উঠতে দেখা যায়, যা কিছু সময়ের জন্য বিমান চলাচলে বিঘ্ন ঘটায়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, বিশ, তাইফ, ফারাসান ও ইয়ানবু শহরে চালানো আরও বেশ কিছু হামলা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।
হামলা ও পাল্টাহামলা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা উল্লেখ করে, বেসামরিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হুতিদের হামলা দ্রুত সামরিক সংঘাত বাড়িয়ে তুলতে পারে এবং মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণের বিষয়টি পুনর্মূল্যায়ন করতে পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন