প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাগেরহাটের ফকিরহাটে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের একটি ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটে মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটির দিকে লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যান।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ছয় সেকেন্ডের। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে আসা দুই যুবক পেট্রলবোমা নিক্ষেপ করছেন।
আমির হামজা সাথিলের বাড়িটি উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় অবস্থিত। ঘটনার সময় বাড়িতে তার চাচা ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পেট্রলবোমাগুলো বাড়ির সামনের রাস্তায় বিস্ফোরিত হয়, তবে এতে ঘরবাড়ি বা মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনার কারণে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এই নাশকতা ঘটিয়েছে তা চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন