প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটের মধ্যেও সচল রয়েছে। নিয়মিত ক্লাস ও পরীক্ষা চলছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের বাস ও শাটল ট্রেন নির্দিষ্ট স্থান থেকে ছেড়ে গেছে।
এদিকে, ধর্মঘট সফল করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বাস ও শাটল ট্রেন চলতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন ছাত্রলীগের চবি শাখার সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার। সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ফোনালাপে, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুল হোসেনের কাছে ক্লাস ও পরীক্ষা স্থগিতের দাবি জানান।
তবে মঙ্গলবার (১০ নভেম্বর) ক্যাম্পাসে ধর্মঘটের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। শাটল ট্রেন স্বাভাবিকভাবে চলেছে এবং ক্যাম্পাসের সড়কে যানবাহন চলাচলও স্বাভাবিক ছিল। শিক্ষার্থীরা অন্যান্য দিনের মতো ক্যাম্পাসে উপস্থিত ছিলেন। নিয়মিত ক্লাসের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশিত ফোনালাপের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকা ধর্মঘটের কথা উল্লেখ করে আবরার ক্লাস ও পরীক্ষা স্থগিতের দাবি জানান। প্রক্টরের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং প্রশাসনের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবেন।
এদিকে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে চবি শাখা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড়, এ এফ রহমান হল ও আলাওল হল ঘুরে ২ নম্বর গেটে গিয়ে শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন