প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার জন্য আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের সড়কগুলোতে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। ম্যাচটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরাজিত দলের সমর্থকদের হতাশা ও ক্ষোভ ভয়াবহ দাঙ্গার রূপ নেয়।
স্থানীয় সময় রাতে পৌনে ১২টার দিকে নিরাপত্তা বিধানকারী পুলিশ সদস্যদের সঙ্গে ক্ষুব্ধ সমর্থকেরা সংঘর্ষে জড়ান। আর্জেন্টাইন গণমাধ্যম ‘ইনফোবে’ জানিয়েছে, এতে অন্তত ১৫ জন আটক হয়েছে। বেশ কয়েকজন বেসামরিক নাগরিক এবং পুলিশ সদস্যও আহত হন।
নিরাপত্তা বেষ্টনী ভেঙে কয়েকজন সমর্থক একটি স্মৃতিস্তম্ভের ওপর উঠলে সংঘর্ষের সূত্রপাত হয়। সেখানে হঠাৎ করে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পুলিশের সদস্যদের লক্ষ্য করে কয়েকজন কাঁচের বোতল ও অন্যান্য জিনিসপত্র ছুড়তে শুরু করেন।
উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য পুলিশ টিয়ার গ্যাস, জলকামান, এবং রাবার বুলেট ব্যবহার করে। ইনফোবের তথ্য অনুযায়ী, সংঘর্ষটি প্রায় ২০ মিনিট ধরে চলতে থাকে। এতে সাতজন পুলিশ কর্মকর্তা আহত হন। আহত বেসামরিক নাগরিকদের মধ্যে একজনকে রাস্তায় ফেলে আঘাত করতে দেখা যায়।
ঘটনার এক পর্যায়ে পুলিশ রাজধানীর কোরিয়েন্তেস অ্যাভিনিউ থেকে বেলগ্রানো অ্যাভিনিউর দিকে অগ্রসর হয়। তখন উত্তেজিত জনতা পিছু হটতে শুরু করে
প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, ভাঙা কাচের বোতলসহ সংঘর্ষে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাস্তায় পড়ে আছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে থাকা আর্জেন্টিনার জার্সি পরা এক ব্যক্তিকে পুলিশ সদস্য লাথি মারছেন।
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে রোববার রাতে লিওনেল মেসিদের হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন। ওই ম্যাচের পরে মাঠেও বিশৃঙ্খলা লক্ষ্য করা গেছে। পরাজয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। রেফারির ফাইনাল বাঁশি বাজার কয়েক সেকেন্ডের মধ্যে আর্জেন্টিনার লেয়ান্দ্রো পারেদেস স্পেনের তারকা খেলোয়াড় গাভিকে লক্ষ্য করে ঘুষি মারেন এবং মাটিতেও আছড়ে ফেলেন।
এ ঘটনার পর পারেদেসকে লাল কার্ড দেখান রেফারি স্লাভকো ভিনচিচ। পরে স্পেনের এরিক গার্সিয়ার সাথে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে।
এদিকে পরাজয় সত্ত্বেও আর্জেন্টিনায় এক দিন জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কে স্পেনের ফুটবলাররা শিরোপা উঁচিয়ে ধরার কয়েক ঘণ্টার মাথায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এ ঘোষণা দেন। তবে ছুটির তারিখটি জাতীয় দলের খেলোয়াড় ও কোচেরা মিলে নির্ধারণ করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন