প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জয়পুরহাট, ১ সেপ্টেম্বর, ২০২৬ : জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী মন্তব্য করেছেন, যখন দেশের পরিস্থিতি সংকটময় হয়ে ওঠে, তখন সেই সংকট থেকে মুক্তির জন্য জনগণ বিএনপি-কে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে।
তিনি আজ জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
প্রতিমন্ত্রী অতীতের উদাহরণ তুলে ধরে বলেন, জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছিল। একইভাবে, বর্তমান পরিস্থিতিতেও তারা বিএনপি-কে ক্ষমতায় এনেছে।
তিনি বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাজের প্রশংসা করে বলেন, তিনি দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে এবং সংকট থেকে উদ্ধার করতে নিরলসভাবে কাজ করছেন। তিনি আরও বলেন, ‘আমাদের কয়েকটা দিন সময় দেন, দেখবেন দেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে, ইনশাআল্লাহ।’
এর আগে সকালে জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে জেলা বিএনপির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বেলা ১১টায় জেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বেলুন ও কবুতর উড়িয়ে দেওয়া হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিপূর্ব এই সমাবেশে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক এম এ ওহাবসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আরও বক্তব্য রাখেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন