প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকায় রঙয়ের কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু ঘটে।
নিহত শ্রমিকদের নাম হচ্ছে, উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৫) এবং জিন্নদ আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৩০)।
বুধবার (১ জুলাই) বিকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর অঞ্চলে এ মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়।
জানা যাচ্ছে, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে বিকালে তারা একসাথে নৌকায় রঙয়ের (আলকাতরা) কাজ করছিলেন। এই সময় হঠাৎ বজ্রপাতে তারা দুজনই ঘটনাস্থলে মারা যান। পরে তাদের স্বজনরা খবর পেয়ে দুজনের মরদেহ বাড়িতে নিয়ে যান। আর তাদের মৃত্যুর ফলে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ভূঞাপুর থানার কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানিয়েছেন, শুশুয়ার চরে বজ্রপাতে দুইজন দিনমজুরের মৃত্যুর ঘটনাটি তিনি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন