প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম (দক্ষিণ), ১৬ নভেম্বর, ২০২৬ : কর্ণফুলী উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় কাভার্ডভ্যানের আঘাতে মো. জুয়েল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবকের পিতার নাম নজরুল এবং মাতার নাম তাছলিমা বেগম।
গতকাল রোববার রাত ৯টার দিকে কর্ণফুলী উপজেলার কালারপুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানালেন, কালারপুল এলাকায় ফুটপাত দিয়ে হাঁটার সময় জুয়েলকে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনার পর জুয়েল গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুয়েলের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন