প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্তমানে দেশে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে সকলেই নিজেদের মধ্যে কথা বলতে পারছেন, যা দীর্ঘদিন ধরে এ দেশে দেখতে পাওয়া যায়নি। এই মন্তব্যটি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী আরো বলেন, ‘কৃত্রিমভাবে বিভাজন তৈরি করা যেতে পারে। তবে এ দেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে লড়াই করে অভ্যস্ত। তাই এ জাতিকে কখনো বিভাজিত করা সম্ভব নয়।’
বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এ দেশের সব মানুষ একসঙ্গে লড়াই করেছে। জুলাইয়ের গণ-আন্দোলনে শুধুমাত্র মুসলমানরাই গুলি লেগে আহত হয়নি; হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল সম্প্রদায়ের মানুষই গুলি এবং রক্ত দিয়েছে। এজন্য দেশের উন্নয়ন ও গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি এবং সরকারের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব উল্লেখ করেন, জনগণের ভোটাধিকার এবং একটি জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আলোচনা সভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন