প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অক্সফাম ইন বাংলাদেশ সম্প্রতি জানায়, টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দশটি জেলার মানুষের জন্য ১ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সংস্থাটি এর পাশাপাশি সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য ৩০ লাখ ইউরো সংস্থান করার উদ্যোগ নিচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি।
অক্সফাম জানায়, ১৪ জুলাই পর্যন্ত বন্যার কারণে ৫৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩৯ জন আহত হয়েছে। হাজারো মানুষ বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে। এই বন্যায় ঘরবাড়ি, সড়ক, বাঁধ, কৃষিজমি, পানির উৎস, শৌচাগার ও মৎস্য খামার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত বলেন, "বন্যার কারণে মানুষের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।" তিনি আরও যোগ করেন, "বিশেষ করে চট্টগ্রামের বহু পরিবার ঘরবাড়ি এবং আয়ের উৎস হারিয়েছে।" অন্যদিকে, কক্সবাজারের ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা শিবিরগুলোর বাসিন্দারাও অস্থিতিশীল পাহাড়ি ঢালে বসবাসের কারণে বন্যা ও ভূমিধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে।
সংস্থাটির তথ্যানুসারে, অন্তত ৩ হাজার ৫০০টি পানির উৎস এবং ১২ হাজার ৪০০টি শৌচাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে পানিবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। দুর্গত মানুষের জন্য নিরাপদ খাবার পানি, খাদ্য, আশ্রয়সামগ্রী, স্বাস্থ্যবিধি কিট, স্যানিটেশন সহায়তা এবং নগদ অর্থের কড়া প্রয়োজন অনুভূত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন