প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজের কারণে ঘটে যাওয়া বিস্ফোরণে দগ্ধ হওয়া পাঁচজনের মধ্যে শিশু আরিস রহমান মাহাদ মারা গেছে। তার মৃত্যুর ঘটনা ঘটে মায়ের মৃত্যুর পর।
শিশুটির মৃত্যু শনিবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ঘটে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানান, মাহাদের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে শুক্রবার বিকালে মাহাদের মা ইফতি সাবা (২৫) মারা যান। বিস্ফোরণে তার দেহ শতভাগ দগ্ধ হয়েছিল।
এই ঘটনার পর মাহাদের বাবা আব্দুর রহমান মানিক ছয় শতাংশ, প্রতিবেশী সানজিদা ৩৭ শতাংশ ও তার মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে দগ্ধ হন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা (২৫) এবং এক বছর বয়সী ছেলে শিশু আরিস রহমান মাহাদ। অন্য দুই দগ্ধ হলেন পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২)।
দগ্ধ মানিক জানান, তিনি ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে স্ত্রী ও সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে তার স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন। চুলায় আগুন জ্বালানোর সাথে সাথে বিস্ফোরণ ঘটে। তখন একে একে সবাই ঝলসানো শরীর নিয়ে বের হন।
মানিক আরও জানান, তারা বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন। তবে সিলিন্ডারটি বাড়ির নিচে রাখা ছিল। তার ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু রেখে দিয়েছিল বা লিক ছিল। সেখান থেকেই সারারাত গ্যাস বের হয়ে যায়। ফলে সকালে চুলায় আগুন জ্বালাতে গেলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন