প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ছবি: সংগৃহীত
আনুষ্ঠানিকভাবে সারাদেশে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রী এ সময় বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে বিস্তৃতভাবে তুলে ধরতে হবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে।
এছাড়া তিনি আরো জানান, নানা আয়োজনের মাধ্যমে এটিকে কাজে লাগিয়ে সারাদেশের জেলা-উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বছরজুড়ে যাতে সফলভাবে পালন করা যায় তা অত্যন্ত জরুরি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারের ঘোষণা অনুযায়ী এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ হবে। এর মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত চলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন