প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে পোশাক শ্রমিকরা, যারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এর ফলে সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে শ্রমিকরা তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টসে কাজে যোগদানের জন্য আসেন। কিন্তু তারা কাজে যোগদান না করে সাড়ে ৮টায় সড়কে নেমে পড়ে সড়কটি বন্ধ করে দেন। আধা ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখার পর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরে যেতে বললে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার জন্য পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সকাল ৯টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে মৌচাক এলাকায় কিছুটা উত্তেজনা ছিল। পুলিশ সক্রিয় থাকার কারণে শ্রমিকরা পালিয়ে গেছে। বর্তমানে সড়কটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন