প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে গোলের একাধিক সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে না পারায়, শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ঋতুপর্ণা চাকমাদের। এই ড্রয়ের ফলে বাংলাদেশের এশিয়ান গেমস অভিযান গ্রুপ পর্বেই শেষ হলো।
ম্যাচের শুরুতেই মিয়ানমার গোলের সুযোগ পেয়েছিল। ১০ মিনিটের মাথায় বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমাকে একা পেয়েও তারা গোল করতে ব্যর্থ হয়।
৩৮ মিনিটে বাংলাদেশের সামনে গোলের সুযোগ আসে। মিয়ানমারের ডিফেন্ডারের ভুলের কারণে বক্সের সামনে বল পেয়ে যান ঋতুপর্ণা চাকমা। কিন্তু তাঁর দ্রুতগতির শট মিয়ানমারের পোস্টের সামান্য ওপর দিয়ে চলে যায়।
মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের আগের জয়ের অন্যতম নায়ক ছিলেন ঋতুপর্ণা। গত বছর মিয়ানমারের মাটিতে তাঁর জোড়া গোলের মাধ্যমে বাংলাদেশ জয় লাভ করেছিল। মিয়ানমার লিগে খেলার সুবাদে দেশটির অনেক ফুটবলারের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আজও মাঠে সক্রিয় ছিলেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ দিকে বাজে ট্যাকলের শিকার হলেও পুরো ম্যাচ খেলেছেন তিনি।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণে তেমন ধার দেখাতে পারেনি। বরং ৭৭ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে মিয়ানমার। রুপ্না চাকমাকে একা পেয়েও তারা বল জালে পাঠাতে পারেনি।
শেষ দিকে মিয়ানমার ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ের মাধ্যমে শেষ হয়।
গত আসর থেকেই বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান গেমসে অংশ নিচ্ছে। হাংজু এশিয়ান গেমসে জাপান ও ভিয়েতনামের কাছে হারলেও নেপালের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। এবারও একটি ড্র নিয়েই গ্রুপ পর্ব শেষ করতে হলো দলটিকে।
মিয়ানমারেরও সংগ্রহ এক পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশ গ্রুপের চতুর্থ দল হিসেবে এশিয়ান গেমস থেকে বিদায় নিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন