প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর-টাকশালদিঘী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে। ওই এলাকা এ মুহূর্তে কালভার্টের নির্মাণকাজ চলছে, ফলে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টার সময়, উপজেলার মুসলিমপুর-টাকশালদিঘী সড়কের কালভার্টের নিকটে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন—উপজেলার সোনা মসজিদ ডাকঘরের বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (২০)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলে আবু হায়াত ও হাবিব নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। মুসলিমপুর-টাকশালদিঘী সড়কের কালভার্টের কাছে পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয় জনগণ তাঁদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহিল কাফি জানান, ভোর ৫টার দিকে দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তাঁদের মৃত্যু ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন