প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুবদল জেলা, মহানগর ও অধীনস্থ ইউনিটগুলোকে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার জন্য জরুরি নির্দেশনা প্রদান করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলা, পৌর ও থানা পর্যায়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেন্দ্রীয় নির্বাহী কমিটির। জেলা এবং মহানগর যুবদলের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি, অথবা কোনো ব্যক্তিকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত বা কারণ দর্শানোর ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের কথা বলা হয়েছে। এসব বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করার পর জেলা ও মহানগর যুবদল সিদ্ধান্ত নিতে পারবে।
এছাড়া, নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করা বা কেন্দ্রীয় কমিটির পরামর্শ নেওয়া ছাড়া সংশ্লিষ্ট ইউনিটে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না।
অন্যদিকে, ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি, বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত বা কারণ দর্শানোর মতো সিদ্ধান্তের ক্ষেত্রে উপজেলা, পৌর বা থানা পর্যায়কে জেলা অথবা মহানগর যুবদলকে অবহিত করতে হবে। এরপর সংশ্লিষ্ট উপজেলা, পৌর বা থানা এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
তবে, যদি কোনো উপজেলা, পৌর বা থানা কমিটিহীন থাকে, তাহলে ওই ইউনিটের অধীন বা আওতাভুক্ত ওয়ার্ডের বিষয়ে জেলা বা মহানগর যুবদল সরাসরি সিদ্ধান্ত নিতে পারবে। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার স্বার্থে জারি করা এসব কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে যুবদল সতর্ক করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন