প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
তিস্তা প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহায়তা করার আশ্বাস দিয়েছে চীন। ছবিটি সংগৃহীত।
তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে চীনের পক্ষ থেকে সহায়তা দেওয়ার আশ্বাস পূর্বের মতোই বজায় রাখা হয়েছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীন তিস্তা প্রকল্পে কাজ করতে সদা প্রস্তুত রয়েছে এবং এ ব্যাপারে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীতে চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই কথা বলেন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ইয়াও ওয়েন আরও বলেন, বাংলাদেশের অনুরোধ অনুযায়ী চীন তিস্তা প্রকল্পে কাজ করবে। এ প্রকল্পে চীনের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
তিনি উল্লেখ করেন, চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। এর বাইরে অন্য কোনো বিষয় তাদের চিন্তার মধ্যে নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন