প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের জন্য ম্যাচ খেলার সুযোগ বাড়াতে একটি নতুন ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। এই নতুন ওয়ানডে টুর্নামেন্ট আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে এবং এতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল অংশগ্রহণ করবে।
এই তিন দলের প্রতিযোগিতাটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিদিনের ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দল। একদিন বিশ্রামের পর ৩০ আগস্ট মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল।
৫০ ওভারের এই নতুন প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ, প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলতে পারবে। ফলে লিগ পর্বেই প্রতিটি দলের ক্রিকেটারদের অন্তত চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাওয়া যাবে।
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৯ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সেখানে নতুন এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নির্ধারণ হবে। তরুণ ক্রিকেটারদের নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে রাখা এবং তাদের ম্যাচ খেলার অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যেই বিসিবির এই উদ্যোগ। সংশ্লিষ্টদের আশা, এই টুর্নামেন্টের মাধ্যমে বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের প্রস্তুতি আরও শক্তিশালী হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন