প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পারভীনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ পারভীনা খাতুন, একই গ্রামের আজিজুল হকের স্ত্রী।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দীন জানিয়েছেন, দুপুরে তিনি গৃহস্থালির কাজ করার জন্য নিজ বাড়িতে ছিলেন। এ সময় পারভীনা খাতুন ঘরের একটি টিন সরাতে গিয়ে অসাবধানতাবশত টিনটি বিদ্যুতের তারের ওপর পড়ে এবং তার ছিঁড়ে যায়। এর ফলে টিনটি বিদ্যুতায়িত হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ বিষয় নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন