প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (২০২৬-২০২৮ মেয়াদ) ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের জন্য ২৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার, সোসাইটির জাতীয় সদর দপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের নিজ নিজ পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দেন। এর আগে, গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। দীর্ঘ জটিলতা কাটিয়ে, নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে নির্বাচনি প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।
নির্বাচন তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হবে এবং ২১ নভেম্বর আপিল শুনানি ও নিষ্পত্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর বৈধভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশন দ্বারা প্রকাশিত হবে। উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে, একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন