প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আইন প্রণেতাদের সাংবিধানিক দায়িত্ব হলো সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ শীর্ষক পরিচিতি পর্ব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্পিকার আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএনডিপি পরিচালিত প্রতিষ্ঠান, নীতিমালা ও পরিষেবাসমূহ শক্তিশালীকরণ শীর্ষক এসআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত কর্মসূচিতে, উন্নয়ন প্রকল্পের পরিধি বেড়ে যাওয়ার কারণে প্রকল্প বাস্তবায়নে কারিগরী ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয়ে স্বচ্ছতা বজায় রাখা এবং পাবলিক প্রকিউরমেন্ট কাজে সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করেন, ২০১৫ সালে এসডিজি লক্ষ্যমাত্রা গ্রহণ করা হলেও ২০১৪ সালের অনির্বাচিত সংসদ সদস্যরা তা বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেননি।
তিনি আরও বলেন, বর্তমান নির্বাচিত সংসদ সদস্যরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন।
অনুষ্ঠানে সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে টেকসই উন্নয়ন পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গী, সক্ষমতা এবং কর্মবাস্তবায়নে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন