প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাতের উত্তপ্ত পরিস্থিতির পর সকাল থেকে স্টেশনের সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ঘটেছিল।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে যাত্রীদের স্বাভাবিক চলাচল দেখা যাচ্ছে। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়ে উঠেছে।
রাজশাহী রেলস্টেশনের স্টেশনমাস্টারের সূত্রে জানা গেছে, সকাল থেকে ট্রেনগুলো নিয়মিতভাবে ছেড়ে যাচ্ছে। তবে মধুমতী এক্সপ্রেস রাতের দেরির কারণে রাজশাহী থেকে কিছুটা বিলম্বে ছাড়তে হয়েছে। এছাড়াও, ক্ষতিগ্রস্ত রেলস্টেশনে পরিষ্কারের কাজ চলছে।
এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে চাচাকে নিতে গিয়ে মারধরের শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে তারা প্রথমে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। এর ফলে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রেল কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি নিয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করেন। পরে তারা স্টেশন ঘেরাও করে ভাঙচুর করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন