প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতি নিতে থাকা অবস্থায় দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাতে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের খালিশায়ার টেক নামক স্থানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন- ঘোড়াশাল চরপাড়া গ্রামের কামরুল ইসলাম, শান্ত খান, আমির হোসেন, বিল্লাল হোসেন ও রুহান মিয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বুধবার গভীর রাতে ঘোড়াশাল খালিশার টেক গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা ঘোড়াশাল বাইপাস সড়কের আন্ডারপাসে অবস্থান করছিল। পরবর্তীতে গোপন সংবাদে পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এই সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি এবং একটি ওয়াকি-টকি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন