প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটে জামাল (২৬) নামে এক শ্রমিকের।
সোমবার (১৩ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি থানাধীন ৯নং ওয়ার্ডের দৌলতপুর দিঘীরপাড় সংলগ্ন আজালার বাড়ির পাশে এই মেয়াদ ঘটে।
নিহত জামাল ছিল ভুজপুর থানার আছিয়ার চা বাগান (৬ নং ওয়ার্ড, ৩ নম্বর লাইন) এলাকার মনু মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে যে, দৌলতপুর দিঘীরপাড় এলাকার মৃত জাকিরের ছেলে ওসমানের কাছ থেকে কিছু গাছ ক্রয় করেন লতিফ নামে এক গাছ ব্যবসায়ী। এরপর ব্যবসায়ী লতিফ গাছগুলো কাটার জন্য জামালের সঙ্গে চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জামাল তার দুই সহকর্মী শ্রমিক রাঙ্গুনিয়া পৌরসভার কান্দারপাড় এলাকার মৃত বসিরের দুই ছেলে আমানুল (২৩) ও মোহাম্মদ সেলিমকে (২৬) নিয়ে গাছ কাটতে যায়। গাছ কাটার উপযোগী গাছটির পাশেই একটি বৈদ্যুতিক খুঁটি ছিল এবং সেখান থেকে বিদ্যুতের তার ঝুলছিল। পরে, জামাল তার কাজের সুবিধার্থে ঝুলন্ত তারটি সরাতে গিয়েছিলেন এবং অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাৎক্ষণিকভাবে সহকর্মী ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জামালকে উদ্ধার করে ফটিকছড়ি থানার নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন