প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম, রিয়াল মাদ্রিদের সাবেক কোচ আলভারো আরবেলোয়াকে নিয়োগ দিয়েছে। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে তিন বছরের জন্য।
৪৩ বছর বয়সী আরবেলোয়া মার্কো সিলভার স্থলাভিষিক্ত হচ্ছেন। সিলভা ইতোমধ্যেই পর্তুগালের ক্লাব বেনফিকায় যোগ দিতে সম্মত হয়েছেন। তিনি ফুলহ্যামের দায়িত্ব পালন করেছেন মোট ৫ বছর সময়কাল ধরে।
দায়িত্ব নেওয়ার পর আরবেলোয়া মন্তব্য করেন, ‘লন্ডনের সবচেয়ে পুরোনো ক্লাব ফুলহ্যাম এফসিতে আমার নতুন যাত্রা শুরু করতে পারা সত্যিই বড় সম্মানের বিষয়। আমি গভীর দায়িত্ববোধ অনুভব করছি এবং প্রিমিয়ার লিগে ফুলহ্যামের দায়িত্ব দেওয়ার জন্য চেয়ারম্যান শহিদ খান ও ভাইস-চেয়ারম্যান টনি খানের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
চেয়ারম্যান শহিদ খান বলেন, ‘আলভারো নিজেই স্বীকার করে যে তিনি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। তিনি বিশ্বের সেরা খেলোয়াড়, ক্লাব এবং ফুটবল পদ্ধতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন, যা ফুলহ্যামে তার কাজে দারুণভাবে সহায়ক হবে।’
রিয়াল মাদ্রিদে আরবেলোয়া প্রথমে যুব দলের কোচ হিসেবে কাজ করেন। জানুয়ারিতে জাবি আলোনসো চলে যাওয়ার পরে তিনি অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পান। তার অধীনে মৌসুমের শেষ ২৮টি ম্যাচে রিয়াল মাদ্রিদ খেলেছে। ওই সময়ে দলটি লা লিগায় রানার্সআপ হয় এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নেয়।
আরবেলোয়া রিয়াল মাদ্রিদ থেকে কয়েকজন খেলোয়াড়কে সঙ্গে আনতে আগ্রহী। সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় রয়েছেন আক্রমণাত্মক মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, ফুলব্যাক ফ্রান গার্সিয়া এবং ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়া।
সূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন