প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের অন্যতম উদ্ভাবনী আইসক্রিম ব্র্যান্ড পোলার আইসক্রিম এবারে ভোক্তাদের জন্য বাজারে নতুন দুটি ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে, যার নাম ‘রোবাস্তো পিস্তা কুনাফা’ এবং ‘চকলেট ফিনেস্তা’। এই মাধ্যমে আইসক্রিম উদ্ভাবনের যাত্রায় বাংলাদেশে প্রতিষ্ঠানটি এক ভিন্নমাত্রা যোগ করল, যা প্রথমবারের মতো ঘটছে।
সম্প্রতি ঢাকার গুলশানে অনুষ্ঠিত একটি জমকালো অনুষ্ঠানে নতুন এই দুই ভ্যারিয়েন্টের শুভসূচনা ঘোষণা করা হয়।
বিশ্বব্যাপী জনপ্রিয় দুবাই চকলেট ট্রেন্ডের আদলে তৈরি স্টিক আইসক্রিম ‘রোবাস্তো পিস্তা কুনাফা’-তে রিচ চকলেট কোটিংয়ের আবরণে ক্রিমি পিস্তাচিও এবং ক্রিস্পি কুনাফার টেক্সচার রয়েছে, যা ভোক্তাদের অসাধারণ স্বাদের এক ভিন্ন জগতে নিয়ে যাবে। অন্যদিকে, চকলেট লাভারদের জন্য আনা হয়েছে ১ লিটার টাবের ‘চকলেট ফিনেস্তা’। এতে চকলেট ডাস্টের লেয়ার, রিচ চকলেট ও প্রিমিয়াম কোয়ালিটির চকলেট ক্রাম্বলের দারুণ সংমিশ্রণ বিদ্যমান।
উদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম মন্তব্য করেন, ‘ভোক্তাদের জন্য নতুন উদ্ভাবনকে পোলার আইসক্রিম সব সময় গুরুত্ব দিয়ে আসছে। এই কারণে ভোক্তাদের প্রিমিয়াম কোয়ালিটি ও বিশ্বমানের জনপ্রিয় স্বাদের সাথে পরিচয় করাতে আমরা নতুন এই দুই পণ্য বাজারে আনা হয়েছে। আমাদের লক্ষ্য হলো, শুধুমাত্র নতুন পণ্যই নয়, ভোক্তার সময়কে আনন্দময় করাই।’
তিনি আরো বলেন, ‘ভোক্তাদের ক্রম পরিবর্তনশীল রুচি ও প্রত্যাশার সাথে তাল মিলিয়ে, বিশ্বমানের স্বাদ এবং প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করতে আমরা সব সময় পণ্যের মানোন্নয়নে কাজ করে যাচ্ছি।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলার আইসক্রিমের হেড অব মার্কেটিং মো. আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম (ফ্যাক্টরি অ্যান্ড প্রজেক্ট) মোহাম্মদ মইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মদ ইফতেখার আহসান এবং হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।
পোলারের এই বিশ্বমানের প্রিমিয়াম কোয়ালিটির আইসক্রিম সারাদেশের আইসক্রিম প্রেমীদের জন্য একটি আনন্দের বিষয় হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন