প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামে টানা বৃষ্টির ফলে পতেঙ্গা এলাকায় আউটার রিং রোডের একটি অংশ ধসে পড়েছে। এই সড়কের একটি অংশ ধসে যাওয়ার ফলে এক পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যেই সড়কটি মেরামতের কাজ শুরু করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দিবাগত ভোররাতে পতেঙ্গা সৈকত এলাকা সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের পাশে ওই অংশটি ধসে পড়ে।
রাস্তাটি ব্যবহার করে বন্দরের ট্রাক ও বিমানবন্দরের যানবাহন চলাচল করে। সুতরাং, দ্রুত সড়কটি মেরামত করা না হলে আমদানি রপ্তানি কার্যকলাপে বড় ধরনের প্রভাব পরার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, ‘সড়কের এক পাশে ধস হওয়ায় অন্য পাশ দিয়ে রেশনিং করে আমরা যান চলাচল স্বাভাবিক রেখেছি। কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দিয়েছি। তারা কাজ শুরু করেছে।’
এদিকে, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পতেঙ্গায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে টানা দুই দিনের ভারী বর্ষণ এবং জোয়ারের পানিতে নগরের নিচু এলাকা সমূহে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাপাসগোলাসহ বিভিন্ন সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন