প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা মোকাবিলা করার জন্য কনজেশন চার্জ বা যানজট শুল্ক চালুর প্রস্তাব সরকার দিয়েছে। ২০২৫-২০৪৫ মেয়াদের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার (ইউআরএসটিপি) খসড়ায় উল্লেখ করা হয়েছে, কিলোমিটারপ্রতি ৬ দশমিক ২৭ টাকা হারে এই শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।
বিশ্বব্যাংক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে উঠে এসেছে, ২০০৭ সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতির রাপ ছিল ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার, যা ২০২২ সালে এসে কমে দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটারে। এই হিসেবে, দেড় দশকের মধ্যে রাজধানীতে যানবাহনের গতি ঘণ্টায় প্রায় ১৬ কিলোমিটার কমে গেছে, যা নগরের চলাচল ব্যবস্থার ওপর ব্যাপক চাপের ইঙ্গিত দেয়।
বিশ্বব্যাংকের আরেকটি গবেষণায় বলা হয়েছে, রাজধানীর দুর্বিসহ যানজটের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ কর্মঘণ্টা হারানো যাচ্ছে। এই গবেষণার তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা যানজটের কবলে পড়ে নষ্ট হচ্ছে।
এছাড়া, ঢাকার ৭৩টি গুরুত্বপূর্ণ মোড়ে নিয়মিত যানবাহন আটকে থাকার ফলে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করছে। এই কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ছে। দৈনিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৯৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, রাজধানীর সব সড়কে শুল্ক আরোপ করা হবে না; বরং মেট্রোরেল, বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) এবং উন্নত বাসসেবা চালু থাকা করিডোরে চলাচলকারী প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের ক্ষেত্রে এ শুল্ক প্রযোজ্য হবে। তবে পরিকল্পনায় বলা হয়েছে, একটি নির্ভরযোগ্য ও সহজলভ্য গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার পরে এই শুল্ক কার্যকর করা উচিত।
পরিবহন পরিকল্পনা (ইউআরএসটিপি) খসড়ায় আরো উল্লেখ করা হয়েছে, যানজট শুল্ক আদায়ের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির ব্যবহার করা হবে। নির্ধারিত সড়কে আরএফআইডি রিডার স্থাপন করে স্বয়ংক্রিয়ভাবে যানবাহন থেকে শুল্ক আদায় করা হবে। এ কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্বে থাকবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন