প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সারা দেশের অন্যান্য স্থানের মতো যশোর শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০টি জেলায় ২৪০টি কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ড থেকে এই বছর মোট এক লাখ ১৭ হাজার ১১৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষভাবে ছাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষাকে ইতিবাচক হিসেবে মনে করছেন শিক্ষার্থীরা। নকলমুক্ত এবং সুষ্ঠু পরিবেশে যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা নিয়ে কেন্দ্রগুলোতে উপস্থিত পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা গেছে ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা।
বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের মোট অংশগ্রহণকারী ১ লাখ ১৭ হাজার ১১৭ জন, যা গত বছরের তুলনায় বেশি।
পরিসংখ্যান দেখাচ্ছে, এবারের ছাত্রের সংখ্যা কিছুটা কম হলেও ছাত্রী বেড়েছে এক হাজার ৫৫৯ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ১৮৯ জন ছাত্রী এবং ৫৬ হাজার ৯৯৮ জন ছাত্র।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সবথেকে বেশি—৮১ হাজার ৯৬০ জন। এছাড়া, বিজ্ঞান বিভাগে ২২ হাজার ৭২৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১২ হাজার ৪৯৪ পরীক্ষার্থী অংশ নিয়েছে।
জেলা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, খুলনা জেলা থেকে সর্বোচ্চ ২৩ হাজার ৫৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে এবং সর্বনিম্ন ৩ হাজার ৯১৫ জন মেহেরপুর জেলা থেকে এসেছে।
এছাড়া, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও ঝিনাইদহসহ অন্যান্য জেলাগুলোতে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে পাঁচ বছর পর এবার পূর্ণাঙ্গ সিলেবাস ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ফলে শিক্ষার্থীরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। একইসঙ্গে তাদের পরীক্ষার প্রস্তুতিও ভালো বলে জানিয়েছেন।
শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানাচ্ছে, পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য বোর্ড কর্মকর্তা ও শিক্ষকদের সমন্বয়ে বেশ কয়েকটি ‘র্যাপিড ভিজিল্যান্স টিম’ গঠন করা হয়েছে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে এমনটাই তাদের প্রত্যাশা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন