প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মৃত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে শেষবারের মতো দেখার জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছেছেন। স্বামীর মরদেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে তিনি ঢাকা শহরের উদ্দেশে রওনা হন। সকাল সোয়া ৯টার দিকে দীপু মনি কলাবাগানের বাসায় পৌঁছান।
বাসায় পৌঁছে প্রিজন ভ্যানে থাকা স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ দেখে দীপু মনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। এই সময় শোকের আবহে ভরে ওঠে স্বজনদের মধ্যেও।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানিয়েছেন, কলাবাগানের এই বাসাতেই প্রথম তৌফিক নেওয়াজের সঙ্গে দীপু মনির দেখা হয়েছিল। মরদেহটি পরে গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে বুধবার (১৯ আগস্ট) দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তার মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। আবেদন মঞ্জুর হওয়া পর তিনি ১২ ঘণ্টার জন্য মুক্তি পান। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের সময় নির্ধারণ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি ৭৬ বছর বয়সে মারা যান। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি।
এছাড়া, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট তিনি রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন। ওই ঘটনার মামলায় তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন