প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি রাস্তার দুই পাশে এবং অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার জন্য আহ্বান জানিয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন যে, দেশের বর্তমান পরিস্থিতিতে ঢাকাসহ সারাদেশের সকল ধরনের যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ক্ষতি বা ভাঙচুর এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কোনো অবস্থাতেই পরিবহনগুলো রাস্তার দুই পাশে অথবা অনিরাপদ ও নির্জন স্থানে পার্কিং করা যাবে না।
এছাড়া, যানবাহনের দৈনিক চলাচল শেষে বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদে রাখার জন্য দেশের সব স্তরের মালিক ও শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয় যে, যানবাহনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই নির্দেশনা যথাযথভাবে পালন করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন