প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের বাবুগঞ্জে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হারুন মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ মোল্লা আজ দুপুর ৩টায় সৌদি আরবের উদ্দেশ্যে সস্ত্রীক পবিত্র ওমরাহ পালনের জন্য যাত্রা করবেন।
হারুন অর রশিদ মোল্লার প্রতিষ্ঠিত হারুন মোল্লা ফাউন্ডেশন অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় সহায়তা প্রদান, দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা এবং ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনটির কার্যক্রমের অন্যতম লক্ষ্য হচ্ছে সমাজের অসচ্ছল মানুষের প্রয়োজনের সময় সহযোগিতা করা এবং সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে দাঁড়ানো।
মানবিক এসব কার্যক্রমের ধারাবাহিকতায় হারুন অর রশিদ মোল্লা সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি তাঁর এই পবিত্র সফর উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার সকল স্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
তিনি ও তাঁর স্ত্রী যেন নিরাপদে সৌদি আরবে পৌঁছে নির্বিঘ্নে পবিত্র ওমরাহ পালন করতে পারেন এবং ইবাদত শেষে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন, সে জন্য এলাকাবাসীসহ সবার কাছে দোয়া কামনা করেছেন। মহান আল্লাহ যেন তাঁদের পবিত্র ওমরাহ কবুল করেন, সফর নিরাপদ ও বরকতময় করেন এবং সুস্থতার সঙ্গে ইবাদত সম্পন্ন করে দেশে ফেরার তৌফিক দান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন