প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার রেকর্ড পরিমাণ ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (২১ নভেম্বর) সকালে গণনার কাজ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত সাড়ে ১২ কোটি টাকা গণনা সম্পন্ন হয়েছে। গণনার প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।
রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও জোনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টায় ১৫টি দানবাক্স খোলা হয়। পরে টাকাগুলো বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয়। সেখানে সকাল ৯টা থেকে গণনা শুরু হয়। প্রথম তিন ঘণ্টায় ১০ কোটি টাকার গণনা সম্পন্ন হয়।
গণনায় অংশগ্রহণ করেছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী আল জামিয়াতুল এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। মোট পাঁচ শতাধিক মানুষ এই কাজে যুক্ত রয়েছেন।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তাগণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন