প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রধান ‘অর্থনীতিবিদ’ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে নিয়োগ দেওয়া হবে চুক্তিভিত্তিক ভিত্তিতে। আবেদন করার শেষ তারিখ নির্ধারিত হয়েছে ১১ অক্টোবর।
চাকরির বিবরণ
পদের নাম: প্রধান অর্থনীতিবিদ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে প্রার্থীদের অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। এছাড়া, প্রয়োগমূলক সামষ্টিক অর্থনীতিবিদ হিসেবে কমপক্ষে ১৫ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা থাকলে তা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।
এছাড়া, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বহুপক্ষীয় বা উন্নয়ন ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক অথবা এ ধরনের প্রতিষ্ঠানে সামষ্টিক অর্থনীতি ও আর্থিক বিশ্লেষণ এবং নীতি প্রণয়নে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে বাজারভিত্তিক প্রতিযোগিতামূলক বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
নিয়োগের মেয়াদ: ৩ বছর
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ দুই পৃষ্ঠার একটি কভার লেটার এবং শিক্ষাগত যোগ্যতা, কর্ম-অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট দক্ষতার বিস্তারিত উল্লেখ করে সিভি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), মানবসম্পদ বিভাগ-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০।
ই-মেইল: [email protected]
আবেদনের শেষ তারিখ: ১১ অক্টোবর ২০২৬
বিস্তারিত দেখুন এই ঠিকানায় ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন