প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু। এই দেশটি বাংলাদেশকে দুঃসময়ে পাশে থেকে সহযোগিতা করেছে।
আজ সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে ‘জাপান-বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেছেন, ‘জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু। জাপান বাংলাদেশের দুঃসময়ে পাশে থেকেছে। আমরা পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। জাপানের অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ভারতের উল্লেখযোগ্য অবদান রয়েছে।’
তিনি আরো বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নে ইতিহাস রচনা করেছেন। নারীদের জন্য মাধ্যমিক শিক্ষা বৈতনিক করে তিনি নারীশিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়নে একটি যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেন।
মন্ত্রী আরও বলেছেন, ‘বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছেন। নারীশিক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছি।’
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর প্রধান প্রতিনিধি এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দসহ অন্যান্য ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন