প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী মন্তব্য করেছেন যে, বর্তমান বিশ্বে 'জোর যার মুল্লুক তার' এই নীতিটি ক্রমাগত বাস্তবায়িত হচ্ছে।
তিনি উল্লেখ করেন, পৃথিবীর দিকে নজর দিলেই এর প্রমাণ মেলে। শালীনতার কারণে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করলেও, মানবতা ও মানবাধিকারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আইন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত 'সামসময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন' শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি আরও বলেন, বর্তমান বিশ্বে মানুষের জীবন সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া যায়। এই মতের প্রতি তিনি দৃঢ়ভাবে অটল রয়েছেন এবং এর অসংখ্য উদাহরণ বিদ্যমান।
তিনি জানান, ন্যায়বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো নতুন উদ্বেগের সৃষ্টি করছে। এমন একটি জটিল বৈশ্বিক পরিস্থিতিতে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, মানবতা ও আইনের মধ্যে সম্পর্ককে নতুন করে গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন।
সার্বভৌমত্ব আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌলিক নীতি হলেও, মানবিক মর্যাদা রক্ষা, মৌলিক অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সম্মিলিত দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রয়োজন, যোগ করেন প্রধান বিচারপতি।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলামও উপস্থিত ছিলেন। সম্মেলনে দেশ ও বিদেশের গবেষক, শিক্ষাবিদ, শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন