প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৯ জনের মৃত্যু ঘটার ছয় দিন পর দেশটির পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার স্থানীয় সময় কংগ্রেসে দেওয়া এক ভাষণে তিনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
বুধবার মাদ্রিদ-সেভিলে রেলপথে তোলেদো প্রদেশের উরদার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় অন্তত ৬৯ জন নিহত এবং আরও অনেকেই আহত হন।
সংঘর্ষের পর ট্রেনটির কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে যায় এবং দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ইরিওর ট্রেনে একটি শিশুসহ ১৪৭ জন এবং রেনফের ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে অস্কার পুয়েন্তে বলেন, "স্পেনের মতো একটি দেশে, এক বছরের কম সময়ের মধ্যে ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও একজন পরিবহণমন্ত্রী তার পদে বহাল থাকতে পারেন না।"
এর আগে গত জানুয়ারিতে দেশটিতে আরেকটি রেল দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছিল। ওই দুর্ঘটনার উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন তিনি।
গত সপ্তাহের দুর্ঘটনাটি আধুনিক ইউরোপের অন্যতম ভয়াবহ রেল বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ২০১৩ সালের পর এটি স্পেনের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা। ওই বছর সান্তিয়াগো দে কম্পোসতেলার কাছে ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছিলেন।
আগামী ২৯ নভেম্বর স্পেনে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই রেল দুর্ঘটনা এবং পরিবহণমন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন