প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ : ইউক্রেনের পাভলোগ্রাদ শহরে বৃহস্পতিবার রাশিয়ার হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, রাশিয়া ও রাশিয়ার অধীনে থাকা ক্রিমিয়ায় ইউক্রেনের পাল্টা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি তিন বছর বয়সী শিশু সন্তানের নামও রয়েছে।
কিয়েভ থেকে এএফপি সংবাদ সংস্থা এই তথ্য জানায়।
চার বছরেরও অধিক সময় ধরে চলা এই যুদ্ধে চলতি গ্রীষ্মে বেসামরিক নাগরিকদের প্রাণহানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘ জানায়, ২০২২ সালে রাশিয়ার হামলার প্রথম বছরের পর গত মাসটি ছিল সবচেয়ে প্রাণঘাতী।
এদিকে, যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক আলোচনা এখনও অবরুদ্ধ হয়ে আছে।
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর গানঝা বলেন, ‘তিনজন নিহত হয়েছেন।’
পরে তিনি জানান, এর পাশাপাশি ‘১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি দুই বছর বয়সী মেয়েশিশুও রয়েছে।’ তিনি জানান, সকল আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাভলোগ্রাদের যুদ্ধ শুরু আগে জনসংখ্যা ছিল প্রায় এক লাখ। যুদ্ধ চলাকালীন শহরটি রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।
রাশিয়ায় কর্মকর্তারা জানিয়েছেন, ভোরোনেজ শহরের উপকণ্ঠে ইউক্রেনের একটি ড্রোন একটি বাড়িতে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায় এবং আহত হয়ে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়।
মস্কো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ভোরোনেজে ইউক্রেন নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছে। পাল্টা হামলার অংশ হিসেবে কিয়েভ রাশিয়ার অভ্যন্তরে আরও গভীরে আঘাত হানছে।
আঞ্চলিক গভর্নর আলেক্সান্ডার গুসেভ জানান, শিশুটির বাবা-মা ‘বিভিন্ন ধরণের আঘাত’ পেয়েছেন।
এদিকে, ক্রেমলিন-নিযুক্ত কর্মকর্তারা জানান, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় রাতে ইউক্রেনের হামলায় দুইজন নিহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, অপরদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছেন। ইউক্রেন সীমান্তের এই অঞ্চলে প্রায়ই হামলার ঘটনা ঘটে।
ক্রেমলিন পূর্ব ইউক্রেনের পুরো অঞ্চল দখলের সর্বোচ্চ দাবির অবস্থান থেকে সরে আসতে অস্বীকৃতি জানিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সংঘাত নিরসনের আলোচনা স্থবির হয়ে রয়েছে।
জাতিসংঘ বুধবার জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেসামরিক হতাহতের সংখ্যা ৩৭ শতাংশ বেড়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন