প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে যখন সতীর্থরা উদযাপনে মেতে উঠেছেন, তখন মাঠে আবেগঘন একটি দৃশ্যের সৃষ্টি করলেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ফাইনালের শেষ বাঁশি বাজার পর তিনি হাঁটু গেড়ে বসে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইয়ামালকে মাঠে নীরবে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ তার মাথা নিচু করে দুই হাত তুলে প্রার্থনা করতে দেখা যায়। পরে তিনি দুই হাতে মুখ ঢেকে দীর্ঘক্ষণ নিশ্চুপ বসে থাকেন। বিশ্বজয়ের আনন্দ, দীর্ঘ পথচলার ক্লান্তি ও আবেগ সবকিছুরই প্রতিফলন ছিল তার সেই মুহূর্তে।
ইয়ামাল নিয়মিত ধর্মীয় আচার পালন করতে খুব বেশি দেখা না গেলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তাকে একাধিকবার দেখা গেছে। এবারের বিশ্বকাপেও সৌদি আরবের বিপক্ষে গোল করার পর সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বিশ্বকাপ জয়ের পরও সেই ধারাবাহিকতাটাই দেখা গেল।
ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়েও স্পেনের এই তারকা আগে আলোচনায় এসেছিলেন। ২০২৫ সালের রমজানে বার্সেলোনার হয়ে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোজা রেখেই খেলেছিলেন তিনি। সেই ম্যাচে রোজা অবস্থায় একটি অ্যাসিস্ট করার পর ইফতারের পর করেন একটি গোল। রমজানজুড়ে তার জন্য বার্সেলোনা বিশেষ ব্যবস্থা রেখেছিল।
শুধু মাঠের পারফরম্যান্সের জন্য নয়, সামাজিক অবস্থান নিয়েও একাধিকবার আলোচনায় এসেছেন ইয়ামাল। গত মে মাসে বার্সেলোনার লা লিগা শিরোপা উদযাপনের সময় ছাদখোলা বাসে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সংহতি প্রকাশ করেন তিনি। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পরদিন বার্সেলোনার রাস্তায় লাখো সমর্থকের সামনে ঘটে সেই ঘটনা।
ইয়ামালের সেই পদক্ষেপ নিয়ে স্পেনের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তার সমালোচনা করলেও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইয়ামালের পক্ষে অবস্থান নেন। তিনি বলেছিলেন, একটি পতাকা বহন করে মানবিক সহমর্মিতা প্রকাশ করাকে ঘৃণা ছড়ানোর সঙ্গে মিলিয়ে দেখা উচিত নয়।
বিশ্বকাপ জয়ের নায়কদের একজন হিসেবে এবার ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন লামিনে ইয়ামাল। আর জীবনের সবচেয়ে বড় অর্জনের পর প্রথম প্রতিক্রিয়ায় উদযাপনের বদলে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি উপহার দেন একটি আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন