প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের পর রাজনীতির অনুপ্রবেশের কারণে ক্রীড়ার মান হ্রাস পেতে শুরু করেছে। এর ফলে ঢাকার খেলার মাঠে ক্লাব ফুটবলের অংশগ্রহণও কমে গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে মোহামেডান সমর্থক দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, "মোহামেডান স্পোর্টিং ক্লাব আমার কাছে নিখাঁদ আবেগ ও ভালোবাসার আরেক নাম।" তিনি আরও বলেন, "সময় এগিয়ে যাওয়ার সাথে সাথে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ অনেকাংশে কমে গেলেও ১৯৬৭ সালে মোহামেডান ক্লাবে যখন আমি খেলতাম, তখন ফুটবলের প্রতি জনমানুষের আবেগ ছিল অন্যরকম।"
তিনি উল্লেখ করেন, "মোহামেডানে খেলা ছিল অনেক সম্মানের।" স্বাধীনতার আগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ছিল অত্যন্ত জনপ্রিয়। তবে, তিনি বলেন, "মোহামেডান স্পোর্টিং ক্লাবে বাঙালি খেলোয়াড় থাকায় সমর্থকদের সংখ্যা বেশি ছিল।" ক্লাব ফুটবল থেকে শুরু করে জাতীয় দলে খেলার জন্য পাকিস্তানের খেলোয়াড়দের সাথে বাঙালি খেলোয়াড়দের প্রতিযোগিতা করতে হত।
এ সময় স্পিকার তরুণদের মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য খেলাধুলার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতীত সাফল্য এবং স্পিকারের খেলোয়াড়ি জীবনের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অতিথিদের ক্রেস্ট প্রদান, উত্তরীয় পরিধান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে অতিথিরা ক্রীড়াকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে না ভেবে, তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলাকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
মোহামেডান সমর্থক দলের সাধারণ সম্পাদক এফ. এম রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মোহামেডান সমর্থক দলের ভাইস চেয়ারম্যান মো. হাতেম, সংসদ সদস্য ও মোহামেডান সমর্থক দলের উপদেষ্টা কমিটির সদস্য সচিব খাইরুল কবীর খোকন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং মোহামেডান সমর্থক দলের সভাপতি এস এম আলমগীর আবুল।
অনুষ্ঠানে ক্লাবের আমন্ত্রিত সদস্যবৃন্দ, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, সংসদ সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন