প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে বরিশালের এক যুবককে পাচার করে, বন্দী করে রেখে ৪০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের মূলহোতা 'মাফিয়া ডন' ইলিয়াস ফকিরকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ইলিয়াসের বিরুদ্ধে বরিশাল ও মাদারীপুর জেলায় অন্তত ৪টি মানবপাচারের মামলা রয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১২। পরবর্তীতে, ওইদিন রাত ১০টার দিকে তাকে বরিশালের গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়। শনিবার (১ আগস্ট) তাকে বরিশালের বিশেষ আদালতে সোপর্দ করা হবে। ইলিয়াস ফকির গোপালগঞ্জের মুকসুদপুর থানার বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের বারেক ব্যাপারীর ছেলে রাসেল ব্যাপারীকে (২৯) ইতালিতে পাঠানোর জন্য দালাল ইলিয়াস ফকিরের সঙ্গে চুক্তি হয়। চুক্তির শর্ত অনুযায়ী গত ২৩ নভেম্বর দালালচক্রের হাতে ২০ লাখ টাকা তুলে দেয় রাসেলের পরিবার। পরদিন ২৪ নভেম্বর প্রথমে তাকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়। এরপর পর্যায়ক্রমে সৌদি আরব, কুয়েত, মিশর হয়ে সর্বশেষ লিবিয়ায় নিয়ে যুবককে বন্দী রাখা হয়। লিবিয়ায় আটকে রেখে রাসেলের ওপর নির্মম শারীরিক নির্যাতন চালিয়ে ভিডিও ধারণ করে, দেশে স্বজনদের কাছে পাঠিয়ে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মানবপাচারকারী চক্রটি। স্বজনরা বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কয়েক ধাপে আরও ২৪ লাখ টাকা পাঠায়। মোট ৪৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার পর, গত ১৬ জুন বিমানযোগে রাসেলকে দেশে ফেরত পাঠায় চক্রটি। দেশে ফিরে ভুক্তভোগী রাসেল ব্যাপারী গত ১২ জুলাই বরিশালের মানবপাচার প্রতিরোধ ও দমন বিশেষ ট্রাইব্যুনালে ইলিয়াস ফকিরসহ ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামী ইলিয়াসকে গ্রেফতার করে র্যাব। এদিকে, মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ইলিয়াস ফকিরের বিরুদ্ধে মাদারীপুর জেলায় আরও ৩টি মানবপাচার মামলা রয়েছে। প্রতিটি মামলাতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশালের গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ‘লিবিয়ায় নির্যাতনের শিকার এক যুবকের মামলায় মানবপাচারকারী চক্রের অন্যতম সদস্য ইলিয়াস ফকিরকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইলিয়াসের বিরুদ্ধে জারি থাকা অন্য মামলাতেও তাকে শোন অ্যারেস্ট দেখানোর প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন