প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর কারওয়ান বাজার থেকে একটি বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মো. মিন্টু শেখ ওরফে মিন্টু মিয়া (৪৮) কে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় এই গ্রেফতারির ঘটনা ঘটে, যা র্যাব-২ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, তেজগাঁও এলাকার বিভিন্ন অপরাধের সাথে যুক্ত শীর্ষ সন্ত্রাসী, একাধিক অস্ত্র মামলাসহ ২৯ মামলার আসামি মো. মিন্টু শেখ ওরফে মিন্টু মিয়া কারওয়ান বাজারের এলাকায় অবস্থান করছেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, র্যাব-২ এর একটি অভিযানিক দল তাৎক্ষণিকভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং মিন্টুকে গ্রেফতার করে।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, গ্রেফতার হওয়া মিন্টু দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাই, চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। মিন্টুর নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানায় দস্যুতা, হত্যাচেষ্টা এবং অস্ত্র আইনে ১৪টি মামলা রয়েছে।
এছাড়া, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭টি মামলা সহ দেশের বিভিন্ন এলাকায় আরও আটটি মামলা রয়েছে। মিন্টুর অন্যান্য সহযোগীদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন