প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। তার উদ্যোগের ফলস্বরূপ, ইউক্রেনের রুশ নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহরে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় দেশ। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ অক্টোবর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) হোয়াইট হাউসের একটি বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, উভয় দেশ ওলেশকিতে সাময়িকভাবে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখতে সম্মত হয়েছে। এর ফলে শহরটিতে মানবিক সহায়তা পৌঁছানো এবং নির্ধারিত নিরাপদ পথের মাধ্যমে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।
দক্ষিণ ইউক্রেনের এই শহরটি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সেখানে খাদ্যসংকট পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে।
মেলানিয়া ট্রাম্প বিবৃতিতে উল্লেখ করেছেন, ওলেশকির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। শহরটি যুদ্ধের সম্মুখসারিতে অবস্থান করছে, ফলে এটি বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। সেখানে যারা বসবাস করছেন, তাদের মধ্যে অধিকাংশই বয়স্ক মানুষ। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা, ওষুধ, খাবার ও বিশুদ্ধ পানির প্রয়োজন রয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে, রুশ বাহিনীর হাতে আটক ইউক্রেনীয় শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায়ও মেলানিয়া ট্রাম্প সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এবার, ওলেশকিতে মানবিক সহায়তা পৌঁছানো এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার লক্ষ্যে তার উদ্যোগে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন