প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের দুই দিনের পর জহুরুল ইসলাম (৫০) নামে একজন অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে, উপজেলার মাথাভাঙা মোড় সড়কের পাশে অবস্থিত একটি ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জহুরুল ইসলাম উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তোফাজ্জল এর ছেলে।
জানা গেছে যে, দুপুরে মাথাভাঙা সড়কের পাশে ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন, এরপর দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অটোচালক গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শন করার পর, মাদারগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় এ বিষয়ে জানান, মরদেহটি উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন